• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

নতুন বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফার বিকল্প নেই: রহমাতুল্লাহ


প্রকাশ:  ১১ জুন ২০২৫, ০৯:০৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বরিশাল প্রতিনিধি

নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমানের ৩১ দফার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। 

বুধবার (১১ জুন) বরিশাল সদর উপজেলার কাউয়ারচর ইউনিয়নে জনসাধারণের সাথে গণসংযোগ ও  রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণকালে এ কথা বলেন তিনি। 

এ সময় রহমাতুল্লাহ বলেন, স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল সেভাবে এগোতে পারেনি। এর কারণ হিসেবে দায়ী শেখ মুজিব ও তার কন্যাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বারবার মানুষকে বোকা বানিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে মুজিব পরিবার ও আওয়ামী নেতাকর্মীরা দেশে লুটপাট ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সীমাহিন সম্পদের মালিক হয়েছেন। 

তিনি আরও বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ দেশের মানুষকে বোকা বানিয়ে বারবার ওয়াদা ভঙ্গ করেছেন। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছেন। 

রহমাতুল্লাহ বলেন, গত ৫৪ বছরে পিছিয়ে পড়া বাংলাদেশকে এগিয়ে নিতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার কোন বিকল্প নেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বারবার সংস্কারের কথা বললেও ৩১ দফার বাইরে জনগণের জন্য মঙ্গলকর কোন রূপরেখা দিতে পারেনি। তাই সংস্কার নামক প্রচারণা রূপকথার গল্পই মনে করছে দেশের মানুষ।  

রূপকথার গল্প প্রচার না করে ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের আহবান জানান তিনি। 

অনুষ্ঠিত কর্মসূচিতে বিএনপি'র নেতাকর্মীসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি