• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


প্রকাশ:  ১২ জুন ২০২৫, ০২:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে বেলুটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫’।

বৃহস্পতিবার (১২ জুন) ফাইনাল খেলায় মুখোমুখি হয় রামনগর একাদশ ও বড়ুরিয়া একাদশ।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরানুল কবির। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি।

এ সময় রনি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছাত্রদল সবসময় তরুণদের ইতিবাচক পথে রাখার জন্য অঙ্গীকারবদ্ধ।

ওসি এমরানুল কবির বলেন, এই সুন্দর ও সুশৃঙ্খল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল দেখে আমি সত্যিই আনন্দিত। খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, বেলুটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, আমাদের সমাজে খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ কতটা গভীর। আমি আশা করি, এই ধরনের টুর্নামেন্ট ভবিষ্যতেও আয়োজিত হবে এবং তরুণরা খেলাধুলার মাধ্যমে নিজেদের শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ পাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে এমন একটি সফল টুর্নামেন্ট আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাই।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না