• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

যেকোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান


প্রকাশ:  ১৩ জুন ২০২৫, ০৫:৩০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে লন্ডনে দেশি-বিদেশি সাংবাদিকদের ব্রিফ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে আমীর খসরু মাহমুদ বলেন, এটি যেকোনো সময় সম্ভব। তারেক রহমান সাহেব সিদ্ধান্ত নিয়ে জানাবেন কখন দেশে যাবেন। 

যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) বৈঠকটি শুরু হয়। সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টা) বৈঠক শেষ হয়। বৈঠক শেষে তারেক রহমান ডরচেস্টার হোটেল ত্যাগ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতা হোটেলে অবস্থান করলেও বৈঠক হয় দুই নেতার একান্ত। 

এর আগে হোটেলে পৌঁছানোর পরে তারেক রহমানকে স্বাগত জানান নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা ঐকমত্য হয়েছি, সেটি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। 

সংস্কার প্রসঙ্গে বলেন, যে বিষয়গুলো সংস্কারের বিষয়ে ঐকমত্য হয়েছে সবাই সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার করবে, বাকিগুলো নির্বাচিত সরকার করবে, এটি চলমান বিষয়। আগে পরে সংস্কার চলতে থাকবে। 

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে বলেন, এটি যেকোনো সময় সম্ভব। তারেক রহমান সাহেব সিদ্ধান্ত নিয়ে জানাবেন কখন দেশে যাবেন।   

বিচার প্রক্রিয়ার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ব্রিফিংয়ে উপস্থিত সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, “সংস্কার এবং বিচারের পর্যাপ্ত অগ্রগতি বিষয়ে কথা বলা হয়েছে। আমরা কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচনের আগেই দেখতে পাবো।” এসময় আমীর খসরু বলেন, “সম্পন্ন করা হবে”। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি