• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

  বরিশাল প্রতিনিধি
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৬, ০১:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জ থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় আহমদ উল্লাহ (৩৫) নামে এক আসামিকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) রাতে মিরপুরের পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনারুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তার হওয়া আহমদ উল্লাহ বাবুগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু এলাকার বাসিন্দা এবং মোহাম্মাদ উল্লাহর ছেলে।

পুলিশের ভাষ্য, মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা হয়। এরপর রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, আহমদ উল্লাহর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩), পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। এসব ধারার মধ্যে নারী নির্যাতন, পর্নোগ্রাফিসংক্রান্ত অপরাধ, চুরি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার আসামিকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে। তিনি জানান, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ