• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
রাজধানীতে কলেজ শিক্ষার্থী গুলিবিদ্ধ যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল

সিএনএন’র বিশ্লেষণ

যুক্তরাষ্ট্র-ইরান কেন পূর্ণমাত্রার যুদ্ধে যাচ্ছে না?

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ১২ জুলাই ২০২৬, ০২:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই এমন একটি নিয়ন্ত্রিত সংঘাতের মধ্যে রয়েছে, যেখানে কেউই পূর্ণমাত্রার যুদ্ধ পুনরায় শুরু করতে চায় না। বরং উভয় পক্ষ সীমিত আকারে হামলা ও পাল্টা হামলার মাধ্যমে উত্তেজনা ধরে রেখে কূটনৈতিক পথও খোলা রাখতে চাইছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ কথা বলেছেন অবসরপ্রাপ্ত মার্কিন বিমান বাহিনীর কর্নেল এবং সামরিক বিশ্লেষক সেড্রিক লেইটন।

তার ভাষায়, বর্তমান পরিস্থিতি একটি নির্দিষ্ট ‘ব্যাটল রিদম’ বা সংঘাতের ছন্দ অনুসরণ করছে। তিনি বলেন, “আমরা যা দেখছি তা হলো ধারাবাহিক হামলা ও পাল্টা হামলা—একটি ঘুষি, তারপর পাল্টা ঘুষি। এর উদ্দেশ্য হলো পরিস্থিতিকে উত্তপ্ত রাখা, কিন্তু এমন পর্যায়ে না নেওয়া যাতে তা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়।”

লেইটনের মতে, ইরান মূলত পৃথক বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে, যাতে চাপ সৃষ্টি করা যায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রও বড় আকারের স্থল অভিযান চালাতে আগ্রহী নয়। ওয়াশিংটন সামরিক পদক্ষেপের পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টাকে অগ্রাধিকার দিচ্ছে।

তিনি বলেন, “এটি এক ধরনের কূটনৈতিক এবং সামরিক নৃত্য। দুই পক্ষই একই সঙ্গে সামরিক চাপ এবং কূটনৈতিক যোগাযোগ বজায় রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।”

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা এবং উপসাগরীয় অঞ্চলে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ সত্ত্বেও উভয় পক্ষ এখনও এমন পদক্ষেপ এড়িয়ে চলতে চাইছে, যা সরাসরি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।

ভিওডি বাংলা/বিন্দু 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু