• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

উপদেষ্টাদের সম্পদের হিসাব চাইতে দুদকে হানিফ বাংলাদেশি


প্রকাশ:  ১৫ জুন ২০২৫, ০৯:৫৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন ‘হানিফ বাংলাদেশি’ নামে খ্যাত মোহাম্মদ হানিফ।

রোববার (১৫জুন) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তিনি এই স্মারকলিপি দেন। এর আগে গত ৫ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে একই দাবি জানিয়ে স্মারকলিপি দেন তিনি।

স্মারকলিপিতে হানিফ বলেন, অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে গত বছরের ৮ আগস্ট। এরপর ২০ সেপ্টেম্বর তারা একটা প্রজ্ঞাপন জারি করে, যেখানে ১৫ দিনের মধ্যে উপদেষ্টাদের তাঁদের সম্পদের হিসাব প্রকাশ করতে বলা হয়। কিন্তু ১০ মাসেও তাঁরা তাঁদের সম্পদের হিসাব দেননি।

উপদেষ্টাদের সম্পদের হিসাব জাতির সামনে তুলে ধরতে গত ৫ মে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিলেও এখন পর্যন্ত তার কোনো উত্তর আসেনি বলে স্মারকলিপিতে উল্লেখ করেন হানিফ।

হানিফ মনে করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যদি জাতির সামনে তাঁদের সম্পদের হিসাব তুলে ধরেন, তাহলে জনগণের কাছে তাঁদের গ্রহণযোগ্যতা, বিশ্বাস ও আস্থা বাড়বে।

দুদক চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেওয়ার বিষয়ে হানিফ আজকের পত্রিকাকে বলেন, দুর্নীতিমুক্ত সমাজ নির্মাণে উপদেষ্টাদের সবার আগে এগিয়ে আসতে হবে। তাঁরা যদি নিজেদের সম্পদের হিসাব দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন, তাহলেই একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক