• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

মার্কিন দূতাবাসের রাজনৈতিক শাখাপ্রধানের সঙ্গে জামায়াতের বৈঠক


প্রকাশ:  ১৮ জুন ২০২৫, ১০:৫৪ এ.এম.
শেয়ার করুন 0
মার্কিন দূতাবাসের রাজনৈতিক শাখাপ্রধানের সঙ্গে জামায়াতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: 

ঢাকার মার্কিন দূতাবাসের রাজনৈতিক শাখাপ্রধানের সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামী। বৈঠকে দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা, দলীয় সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা এবং নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে দলটির দৃষ্টিভঙ্গি ও অবস্থান নিয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিকালে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে এ বৈঠক হয় বলে জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞের বিচার, বিভিন্ন সংস্কার, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও বিদ্যমান পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। এর পাশাপাশি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এবং সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে জামায়াতের ভূমিকা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

বৈঠকে দূতাবাসের রাজনৈতিক শাখাপ্রধান ম্যাথিউ বের সঙ্গে তার আরও দুই সহকর্মী এবং জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মতিউর রহমান আকন্দ ছিলেন।

১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করে যৌথ বিবৃতিতে ক্ষুব্ধ জামায়াত মঙ্গলবার ঐকমত্য কমিশনের সংলাপ বর্জন করে। এতে ডা. তাহেরের নেতৃত্বে দলটির অংশ নেওয়ার কথা ছিল। সংলাপে না গেলেও এই জামায়াত নেতা একই দিনে মার্কিন দূতাবাসে বৈঠকে অংশ নিয়েছেন। 

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন