• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

ডিসেম্বরে হামলার পরিকল্পনা শুরু


প্রকাশ:  ১৮ জুন ২০২৫, ০৩:৫৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন এবং হিজবুল্লাহর অবস্থান ধ্বংস হওয়ার পর ইসরায়েল ডিসেম্বরে ইরানে হামলার পরিকল্পনা শুরু করে। এতে ইসরায়েলের জন্য একটি উন্মুক্ত আকাশপথ তৈরি হয় বলে নিউইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউস সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওভাল অফিসে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা দেন।

নিউইয়র্ক টাইমস জানায়, তখন ট্রাম্প ইসরায়েলের হামলায় সরাসরি যোগ দেওয়া বা সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকার মধ্যে কোনোটি বেছে না নিয়ে মধ্যপন্থা অবলম্বন করেন এবং হামলা চালানোর জন্য মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ‘এখনো প্রকাশ না করা’ সহযোগিতা দিতে সম্মত হন।

প্রতিবেদনটিতে ট্রাম্পের ইরানবিষয়ক অবস্থানের সাম্প্রতিক পরিবর্তন ও তার আচরণগত দ্বিধাদ্বন্দ্বও বিশ্লেষণ করা হয়েছে। টাইমস লিখেছে, ‘শুক্রবার (১৩ জুন) ইসরায়েল যখন ইরান আক্রমণ করলে ট্রাম্প যখন ঘুম থেকে উঠেন, তখন তার প্রিয় চ্যানেল ফক্স নিউজ ইসরায়েলের সামরিক কৌশল নিয়ে টানা সম্প্রচার করছিল। ট্রাম্প নিজেও এ সফলতায় নিজেকে কৃতিত্ব দিতে চাইছিলেন।’

প্রতিবেদনের শেষাংশে টাইমস উল্লেখ করে, ট্রাম্প সরাসরি যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার ইঙ্গিত দেওয়ায় এই সংঘাত দ্রুত কূটনৈতিকভাবে মীমাংসিত হবে এমন সম্ভাবনা এখন ‘বড্ড ক্ষীণ’।

ভিওডি বাংলা/ এমএইচ/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু