• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

পিটিয়ে হত্যার অভিযোগ

মায়ের জন্য ক্ষমা চেয়েও শেষ রক্ষা হলো না আশিকের


প্রকাশ:  ১৮ জুন ২০২৫, ০৮:৫৮ পি.এম.
শেয়ার করুন 0
নিহত আশিক। ছবি : সংগৃহীত।
নিহত আশিক। ছবি : সংগৃহীত।

পাবনা প্রতিনিধি 
গরু ক্ষেত খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে মাকে পিটিয়ে আহত করে প্রতিবেশীরা। এরপরও মায়ের হয়ে ক্ষমা চেয়েও শেষ রক্ষা হলো না ১৭ বছরের কিশোর আশিকের। মাকে মারধরের পর ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। 

মঙ্গলবার (১৭ জুন) দিবাগত মধ্যরাতে পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আশিক মন্ডল (১৭) রামকান্তপুর গ্রামের মো. সন্তোষ মন্ডলের ছেলে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে প্রভাবশালী প্রতিবেশী আরোফ মৃধার ক্ষেত খায় আশিকদের গরু। এ নিয়ে কথা কাটাকাটির জেরে মাকে বেধড়ক মারপিট করেন অভিযুক্ত ওই প্রতিবেশী। পরে সন্ধ্যায় বাড়ি ফিরে মা'কে মারধরের বিষয়টি জানতে পেরে প্রতিবেশীদের কাছ যান এবং ভুল স্বীকার করে ক্ষমাও চান।

এতেও ক্ষান্ত না হয়ে আশিককেও পিটিয়ে গুরুতর আহত করেন অভিযুক্ত আরোফ মৃধা ও তার স্বজনরা। পরে‌‌ আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কাশিনাথপুর স্বাস্থ্য কেন্দ্রে এবং পরবর্তীতে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেলে নেয়ার পথে রাত ১টার দিকে মারা যায় আশিক।

এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, গরুর ক্ষেত খাওয়া নিয়ে ঝামেলায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ওসি আরো জানান, বুধবার দুপুরে নিহতের ভাই বাদি হয়ে ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামিদের ধরতে  অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত আরোফ মৃধার সাথে যোগাযোগের চেষ্টা করে পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তার মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ