• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

পাবনায় স্মার্ট প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশ:  ১৮ জুন ২০২৫, ০৯:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
পাবনায়  স্মার্ট প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিশ্রুতির বাস্তবায়নে পরিবেশ বিপর্যয় রোধ ও তাঁতশিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার শীর্ষক স্মার্ট উপ-প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জুন) দুপুরে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

পাবনা প্রতিশ্রুতি’র সভাপতি আব্দুল মতীন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার বখতিয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর পাবনা’র সহকারী পরিচালক আব্দুল গফুর, পাবনা প্রতিশ্রুতির পরিচালক খোন্দকার বোরহানুর হাসান।

স্বাগত বক্তব্য দেন, পাবনা প্রতিশ্রুতি’র পরিচালক এবং স্মার্ট প্রকল্পের ফোকাল পার্সন মনির হোসেন। প্রকল্প ব্যবস্থাপক শামছুর রহমান প্রকল্পটির সার-সংক্ষেপ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।

কর্মশালায় বক্তারা বলেন, পাবনা প্রতিশ্রুতির বাস্তবায়নাধীন স্মার্ট তাঁত উপপ্রকল্পটি পাবনা জেলার তাঁত শিল্প উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। পাশাপাশি পরিবেশবান্ধব আধুনিক প্রযুক্তিতে তাঁত পণ্য উৎপাদনে তাঁত মালিকরা লাভবান হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

দিনব্যাপি এ কর্মশালায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ দূষনের কারন ও প্রতিকার, তাঁতশিল্পে আধুনিক মেশিন এর ব্যবহার ও বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

কর্মশালায় পাবনার বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকবৃন্দ, তাঁত বোর্ড এর লিয়াঁজো অফিসার, সাংবাদিক, বিভিন্ন এনজিও’র প্রতিনিধি, স্থানীয় তাঁত উদ্যোক্তা সহ প্রকল্প কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্রকল্প ব্যবস্থাপক শামছুর রহমান জানান, স্মার্ট তাঁত উপপ্রকল্পটি পাবনা জেলার পাবনা সদর, আটঘরিয়া, সুজানগর ও সাঁথিয়া উপজেলার ৮০০ জন তাঁত উদ্যোক্তাদের সম্পদ সাশ্রয়ী ও পরিচ্ছন্ন উৎপাদন বাস্তবায়নের লক্ষ্যে চলতি বছরের ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত চলবে।

ভিওডি বাংলা/এম এস রহমান/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ