• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

নাটোরে এনসিপির প্রধান সমন্বয়কারী কৃষক লীগ নেতা


প্রকাশ:  ২০ জুন ২০২৫, ০৩:১৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নাটোর প্রতিনিধি

জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) নাটোর জেলার লালপুর উপজেলা শাখার ১৮ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এতে মো. হুমায়ুন কবির নামে এক কৃষক লীগ নেতাকে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (১৮ মে) রাতে দলটির সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। 

পরবর্তী আহ্বায়ক কমিটি গঠন না হওয়া পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

জানা গেছে, প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পাওয়া মো. হুমায়ুন কবির। উপজেলার নেঙ্গোপাড়া এলাকার বাসিন্দা।  শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

এনসিপির কমিটিতে দায়িত্ব পাওয়ার বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ‘আমি বাংলাদেশ কৃষক লীগের নাটোর জেলার একজন সদস্য ছিলাম। তবে এনসিপি’র এই দায়িত্ব আমাকে না জানিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে  আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি। বিষয়টি আমার জন্য কিছুটা বিস্ময়ের হলেও আমি দায়িত্বশীলভাবে কাজ করতে প্রস্তুত।’ 

কমিটিতে যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন, মো. আসাদুজ্জামান রবি, রবিউল ইসলাম রান্টু, মো. নুরুল ইসলাম, সুমন আলী এবং মো.  মোতাল্লব হোসেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মোছা. আঁখি খাতুন, প্রফেসর মোশারফ হোসেন, হেলেনা বেগম, ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম, মাওলানা শামীম আহমেদ, মো. রাজন আলী, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, মুফতি মাওলানা সাজ্জাদ হোসেন, শ্যামল চন্দ্র দাস, আব্দুর রাজ্জাক, ইঞ্জিনিয়ার জাহিদ হাসান, মো. জুলফিকার আলী পারভেজ, ইদ্রিস আলী, ওয়াসফ আলী, বাবুল ইসলাম, মোছা. রুপা খাতুন ও খন্দকার মুত্তাকিন আহমেদ। 

ভিওডি বাংলা/ডিআর

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ