• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

পাবনায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস করল প্রশাসন


প্রকাশ:  ২০ জুন ২০২৫, ০৭:৩৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

পাবনা প্রতিনিধি

পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে ২০  লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

শুক্রবার  (২০ জুন) দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার নিমাইচড়া  ইউনিয়নের আত্রাই নদী ও ছাওয়ালদহ বিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শুক্রবার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের আত্রাই নদী ও ছাওয়ালদহ বিলে ৫ ঘন্টা ধরে অভিযান চালিয়ে ৫'শ পিচ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২০  লক্ষাধিক টাকা। পরে জব্দকৃত জাল নিমাইচড়া ইউনিয়নের ধরমগাছা ব্রিজের পাশে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এসময় উপজেল সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার সহ চাটমোহর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। 

এ ব্যাপার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ২০ লক্ষাধিক টাকার  নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। 

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ