• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ছেলেকে গ্রেপ্তারকালে হার্ট অ্যাটাকে বাবার মৃত্যু


প্রকাশ:  ২০ জুন ২০২৫, ০৭:৪৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলায় পুলিশের গ্রেপ্তার অভিযানের সময় আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাকে মো. হাবিব সরদার (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) গভীর রাতে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া মসজিদবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মারামারির একটি মামলায় হাবিব সরদারের ছেলে সুমন সরদারকে (৩৫) গ্রেফতার করতে গভীর রাতে অভিযান চালায় নলছিটি থানা পুলিশ। রাত আড়াইটার দিকে পুলিশ বাড়িতে উপস্থিত হয়ে সুমনকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তার বাবা হাবিব সরদার হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং অচেতন হয়ে পড়েন।

পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তার মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে।

এদিকে, শুক্রবার (২০ জুন) সকালে গ্রেপ্তার সুমন সরদারকে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে হাজির করা হলে আদালত তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের জিআরও এনামুল হাসান।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, আমরা আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার পরপরই তার বোন খবর দেয় যে তাদের বাবা স্ট্রোক করেছেন। পরে জানা যায়, হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে।

ভিওডি বাংলা/মাহিন খান/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ