• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ক্রীড়াচর্চা না থাকায় যুবসমাজ বিপথে যাচ্ছে : ব্যারিস্টার অসীম


প্রকাশ:  ২১ জুন ২০২৫, ০২:২৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, ক্রীড়াচর্চা না থাকার কারণে দেশের যুবসমাজ বিপথগামী হচ্ছে।

শনিবার (২১ জুন) সকালে রাজধানীর ধানমন্ডির ৮নং রোডে ধানমন্ডি ক্লাব মাঠে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। ধানমন্ডি থানা ছাত্রদলের উদ্যোগে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

ক্রীড়া খাতে মরহুম আরাফাত রহমান কোকোর অবদান তুলে ধরে স্মৃতিচারণ করেন ব্যারিস্টার অসীম। তিনি বলেন, ফুটবল, ক্রিকেট টুর্নামেন্ট, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে যুবসমাজকে গঠনমূলক কাজে সম্পৃক্ত থাকতে হবে। এ ব্যাপারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানমন্ডি থানা বিএনপি নেতা আহাদ আলি খোকন, আমিনুল হক টিটু, আব্দুল কাদের বাবু, মাসুদ করিম, আবু নাসের লিটন, স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ছাত্রনেতা মিথুন, হাসান, দিপু, ইমন প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন