• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

নির্বাচনের মাঠে আসুন, পরীক্ষা হবে : জয়নুল আবদিন


প্রকাশ:  ২১ জুন ২০২৫, ০৬:০১ পি.এম.
শেয়ার করুন 0
নির্বাচনের মাঠে আসুন, পরীক্ষা হবে : জয়নুল আবদিন

নিজস্ব প্রতিবেদক: 

দেশে নির্বাচন হবে কিন্তু তার আগে কিছু কিছু দল গোসসা, মান-অভিমান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

তিনি বলেন, ‘তারা মিটিং থেকে বের হয়ে আসে উল্লেখ করে। যারা গোসসা করেছে তারা মনে হয় একাত্তর সালে তাদের কী ভূমিকা ছিল সে কথা ভুলে গেছে।’ এ সময় মান-অভিমান ভুলে নির্বাচনী মাঠে এসে তাদের পরীক্ষা দেওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (২১ জুন) বিকালে সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফলপ্রসূ আলোচনা হওয়াতে নোয়াখালীর সেনবাগ বাজারে বিএনপির উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলে দিয়েছেন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, শেখ হাসিনা যেভাবে মৃত ব্যক্তির ভোট দেওয়ার ব্যবস্থা করেছেন, কেন্দ্র দখল করেছেন, দিনের ভোট রাতে দিয়েছেন এমন ভোট তিনি চান না।’ তাই পদ-পদবির কথা চিন্তা না করে আগামীতে যে যোগ্য প্রার্থী তার পক্ষে কাজ করারও অনুরোধ করেন।

তিনি বলেন, সেনবাগে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

কিন্তু যারা বিগত আওয়ামী সরকারের আমলে জেল-জলুম হামলা-মামলা মোকাবেলা করেছেন, দিনের পর দিন আদালতের বারান্দায় হাজিরা দিতে দিতে সময় পার করেছেন, সে সব ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মীকে বাদ দিয়ে টাকার বিনিময়ে কোনো কমিটি তৈরি করে চাপিয়ে দিলে তা কোনোমতেই মেনা নেওয়া হবে না এবং নেতাকর্মীরাও তা মেনে নেবেন না।

সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারি, আবদুল্যাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিন উল্যাহসহ অনেকে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি : এ্যানি
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার