• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

নিবন্ধনের শেষ দিনে ইসিতে যাচ্ছে এনসিপি


প্রকাশ:  ২২ জুন ২০২৫, ১১:৪৬ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন জমা দেবে।

রোববার (২২ জুন) বিকাল ৩টায় এনসিপির প্রতিনিধিদল কমিশনে গিয়ে আবেদনপত্র জমা দেবেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ইসির নির্ধারিত আবেদন গ্রহণের শেষ দিন আজ।

ছাত্র গণঅভ্যুত্থান থেকে গড়ে ওঠা দল এনসিপি তাদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে গত ২৮ ফেব্রুয়ারি। তবে চার মাস পেরিয়ে গেলেও দলটি এখনও ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেয়নি। এই প্রেক্ষাপটে সম্প্রতি ঐক্যমত কমিশনসহ সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনায় এনসিপির প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে কয়েকটি রাজনৈতিক দল।

এ বিষয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, নিবন্ধনের প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের সব শর্ত পূরণে কিছুটা সময় লেগেছে। জেলা ও উপজেলা পর্যায়ে সংগঠন গঠনের মতো জরুরি কার্যক্রম সম্পন্ন করার পর এখন আনুষ্ঠানিকভাবে আবেদন করতে যাচ্ছে দলটি।

তিনি বলেন, ‘জেলা ও উপজেলা কমিটি, দলীয় কার্যালয় এবং সদস্য ফরম সংক্রান্ত যাবতীয় প্রয়োজনীয়তা আমরা পূরণ করেছি। যে সকল শর্ত কমিশন নির্ধারণ করেছে, তা আমরা অনুসরণ করেছি বলে বিশ্বাস করি।’

নির্বাচনী প্রতীক সম্পর্কে জানতে চাইলে আখতার হোসেন বলেন, ‘আমরা পাঁচ থেকে ছয়টি প্রতীক বাছাই করেছি। আবেদনপত্র জমা দেওয়ার পর সেগুলো গণমাধ্যমের সামনে প্রকাশ করা হবে।’

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন