• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

আন্দোলনকারী ৪ চাকরিপ্রত্যাশী আটক


প্রকাশ:  ২২ জুন ২০২৫, ০৩:৩৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ভাইভা ফলাফল পুনঃবিবেচনার দাবিতে আন্দোলনকারী চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২২ জুন) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাদের আটক করা হয়।

এর আগে বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে রাস্তা বন্ধ করে আন্দোলন শুরু করলে তাদের ওপর লাঠিচার্জ, জলকামনা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

আন্দোলনকারীদের দাবি, ভাইভায় ভালো করলেও তাদের ‘ফেল করানো হয়েছে’। তাই তারা সবাইকে পাস করে দিয়ে সনদ দাবি করছেন।

সরেজমিনে দেখা যায়, ১৮তম শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার ঘোষণার দাবিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীরা জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেন। এতে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় পুলিশ তাদের সরে যেতে বলেন। অনুরোধেও না সরলে তাদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, আমরা আন্দোলনকারীদের মধ্যে চারজনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ
ছবি: সংগৃহীত
রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক