• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

মসজিদের সামনে বিএনপি নেতাকে কুপিয়ে জখম


প্রকাশ:  ২৩ জুন ২০২৫, ১২:৪৪ পি.এম.
শেয়ার করুন 0
মসজিদের সামনে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

নেত্রকোনা প্রতিনিধি: 

নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপি নেতা রোকন উদ্দিন ভূঞাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামে এ ঘটনা ঘটে।

রোকন উদ্দিন ভূঞা (৬০) সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি একই গ্রামের আলাল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, রোকন রোববার বিকালে বাড়ি থেকে অটোরিকশায় করে সান্দিকোনা বাজারে যাচ্ছিলেন। ডাউকি গ্রামের মসজিদের সামনে পৌঁছতেই প্রতিপক্ষ একই গ্রামের আলা বক্সের ছেলে তাইজ্জত আলীর নেতৃত্বে মাসুদ, রাকিবসহ ৫/৬ জন ধারাল অস্ত্র দিয়ে রোকনকে কুপিয়ে জখম করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ হামলার খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সান্দিকোনা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে নেমে প্রতিবাদ মিছিল করেন। তারা এ ঘটনার জন্য আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের দায়ী করে বক্তব্য দেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ