• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

শাজাহানপুর বিএনপি কার্যালয়ে আ.লীগের শুভেচ্ছা পোস্টার


প্রকাশ:  ২৩ জুন ২০২৫, ০৪:৩২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির কার্যালয়ের (মাঝিড়া) দেয়ালসহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে সাঁটানো হয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার। এতে বিএনপি নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

সোমবার (২৩ জুন) সকালে বিষয়টি স্থানীয়দের নজরে এলে শুরু হয় চাঞ্চল্য। বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিষয়টি পৌঁছাতেই তৈরি হয় তীব্র উত্তেজনা।

বিএনপি নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, রাতের আঁধারে পরিকল্পিতভাবে স্থানীয় আওয়ামী লীগের কিছু কর্মী এ কাজ করেছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রভাষক সোহরাব হোসেন সান্নু বলেন, পোস্টার লাগানোতে কোনো প্রতিহিংসার বিষয় নেই।

উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আলী ইমাম ইনোকি বলেন, আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। বিএনপির প্রতি শুভেচ্ছা জানাতেই তাদের কার্যালয়ে পোস্টার লাগানো হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন বলেন, একটি নিষিদ্ধ ঘোষিত দলের কার্যক্রম চালানোর কোনো অধিকার নেই। আওয়ামী লীগের পোস্টার লাগিয়ে আমাদের উসকানি দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানাই।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে তাদের মতে ঘটনাটি ঘটে যাওয়ার পর পোস্টারগুলো সরিয়ে ফেলা হয়েছে, তাই কোনো পোস্টার তারা পাননি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন