• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করেছে বিএনপি


প্রকাশ:  ২৩ জুন ২০২৫, ০৫:৩২ পি.এম.
শেয়ার করুন 0
গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: 

যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। রোববার (২২ জুন) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দের সঙ্গে লন্ডনে তারেক রহমান ও ড. ইউনুসের বৈঠকের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন।

গণতন্ত্র মঞ্চের নেতাদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন মঞ্চের সমন্বয়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম এবং জেএসডির শহিদ উদ্দিন মাহমুদ স্বপন।

বৈঠক শেষে আমীর খসরু বলেন, ‘যুগপৎ আন্দোলনের আমাদের সহযোদ্ধারা যারা ছিলেন, তাদেরকে লন্ডনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে যে বৈঠক হয়েছে তা অবহিত করেছি। আগামী দিনে আমরা কীভাবে অগ্রসর হব, তা নিয়ে এই বৈঠকে আলোচনা করেছি।’

তিনি আরও বলেন, ‘লন্ডন বৈঠক নিয়ে আমাদের শরিকরা সন্তুষ্ট যে আমরা একটি নির্বাচনী সময়ের মধ্যে প্রবেশ করেছি- নির্বাচনী টানেলে ঢুকেছি এবং এটিকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়েই আলোচনা হয়েছে।’

বৈঠকে অংশ নেওয়া গণতন্ত্র মঞ্চের একটি দলের শীর্ষ নেতা বলেন, ‘আজকের বৈঠকটি মূলত অনানুষ্ঠানিক ছিল। সে কারণে আমরা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলিনি।’

তিনি আরও বলেন, ‘লন্ডনে বৈঠকে যেসব বিষয় আলোচিত হয়েছে, সেগুলোর পাশাপাশি আগামী দিনে নিজেদের মধ্যে ঐক্য আরও কীভাবে বাড়ানো যায়, তা নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া মঞ্চের পক্ষ থেকে বিএনপিকে আহ্বান জানানো হয়েছে, ঐক্যমত কমিশনের সংস্কার প্রস্তাবগুলো আরও নমনীয়ভাবে বিবেচনা করার জন্য, যাতে ন্যূনতম বিষয়গুলোতে সবাই একমত হতে পারে। তবে আজকের বৈঠকে নির্বাচন ও শরিকদের আসন ভাগাভাগি নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি।’

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন