• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ছাত্রদল

নেতাকর্মীদের শহীদ জিয়ার আদর্শে গড়ে ওঠার আহ্বান : আব্দুল হালিম


প্রকাশ:  ২৩ জুন ২০২৫, ০৭:৫২ পি.এম.
শেয়ার করুন 0
নেতাকর্মীদের শহীদ জিয়ার আদর্শে গড়ে ওঠার আহ্বান : আব্দুল হালিম

জামালপুর প্রতিনিধি: 

জামালপুর জেলার ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা ও কলেজ ছাত্রদলের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এ এস এম আব্দুল হালিম বলেন, জনগণের স্বপ্ন পূরণ ও তারেক রহমানের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে এখন থেকেই ছাত্রদলের নেতাকর্মীদের শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সুশিক্ষিত, সৎ ও দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। মাদক মুক্ত সমাজ ও সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গন পেতে এর কোন বিকল্প নেই। পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী হতে তিনি ছাত্রদের উদ্বুদ্ধ করেন।

উপজেলা ছাত্রদলের আহবায় নাজমুল হাসান কায়েসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ইসলামপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের উদ্যোগে এবং জনাব হালিম সাহেবের প্রত্যক্ষ সহযোগিতায় সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির লক্ষে ইসলামপুর রেলগেট বাবু মার্কেটে ছাত্রদলের এই কার্যালয় উদ্বোধন করা হয়।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ