• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

৭ মামলার আসামি আওয়ামী লীগ নেতা আকবর গ্রেপ্তার


প্রকাশ:  ২৪ জুন ২০২৫, ০৮:৩০ পি.এম.
শেয়ার করুন 0
৭ মামলার আসামি আওয়ামী লীগ নেতা আকবর গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি: 

চট্টগ্রাম মহানগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকার আওয়ামী লীগ নেতা মো. আকবর আলীকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইঁয়া। 

গ্রেপ্তার চট্টগ্রাম নগরীর ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তার বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে।

হোসাইন মোহাম্মদ কবির ভূইঁয়া জানান, ২০২৪ সালের ৫ আগস্ট দেওয়ানহাট মোড়ে এবং আশপাশের এলাকায় বরফ সরবারহ করার জন্য যান।

এই সময় বৈষম্যবিরোধী ছাত্র জনতার একটি শান্তিপূর্ণ মিছিলে আকবর আলী ও তার সহযোগীরা লাঠি, রড, কিরিচ ও দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় গুলিবিদ্ধ হয়ে বরফ সরবরাহকারী মো. ইউসুফ (৩৫) ঘটনাস্থলে পড়ে যান। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহত ইউসুফের বাবা বাদী হয়ে ডবলমুরিং থানায় হত্যা মামলা দায়ের করেন।

তিনি বলেন, মামলার তদন্তকালে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তা সোমবার ডবলমুরিং থানার পানওয়ালাপাড়ায় বিশেষ অভিযান পরিচানা করে ঘটনার সঙ্গে জড়িত সন্দিগ্ধ আসামি মো. আকবর আলীকে  গ্রেপ্তার করা হয়েছে। সে ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আকবর আলীসহ আসামিরা আগ্নেয়াস্ত্রসহ লাঠিসোটা নিয়ে ছাত্র-জনতার ওপর  হামলা চালায়।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ