• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

সদস্য নবায়ন কর্মসূচিতে আবদুস সালাম

‘আওয়ামী আমলে সবচেয়ে বেশি মব সৃষ্টি করা হয়েছিল’


প্রকাশ:  ২৫ জুন ২০২৫, ০৫:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, আওয়ামী আমলে সবচেয়ে বেশি মব সৃষ্টি করা হয়েছিল। আগামী একমাসের মধ্যে আওয়ামী দোসরদেরকে গ্রেপ্তার করতে হবে।

বুধবার (২৫ জুন) আদাবর থানার শেখেরটেক এলাকায় বিএনপির সদস্য ফরম নবায়ন কর্মসূচিতে অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সাদেক হোসেন স্বাধীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।

তিনি বলেন, আওয়ামী লীগের যারা অত্যাচারী ছিল, যাদের জন্য হাসিনা স্বৈরাচারী হয়েছিলো তাদের আইনের আওতায় আনতে হবে। আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমানকে যখন আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগ হামলা করলো তখন আপনারা কোথায় ছিলেন, আপনাদের বিবৃতিই বা কোথায় ছিল।

নেতা কর্মীদের উদ্দেশ্যে আব্দুস সালাম বলেন, আপনাদের অবদানে বিএনপি এ জায়গায় এসেছে। আওয়ামী আমলে যারা নির্যাতিত হয়েছে তাদের প্রতি সহানুভূতিশীল হবেন। যারা চাকরি-ব্যাবসা হারিয়েছে, যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দায়িত্ব সংগঠন নিবে। আমাদের নেতা কর্মীরা অনেকেই এখনো গুম রয়েছেন। ১৭ বছর আমরা লড়াই করেছি শেখ হাসিনার বিরুদ্ধে যা শুধু দলের জন্য ছিলো না, দেশের মানুষের জন্য ছিল। 

তিনি আরও বলেন, যারা বিএনপিকে ধ্বংস করতে চান তারা দেশের বিরুদ্ধে কাজ করছেন।

সদস্য ফরম নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এ সময় মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তব্যের শেষে নবায়ন সদস্য ফরম কর্মসূচির উদ্বোধন করেন আগত অতিথিরা।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন