• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

পাঁচ দফা দাবিতে বিএম কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ


প্রকাশ:  ২৫ জুন ২০২৫, ০৬:০৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

বরিশাল প্রতিনিধি

বরিশালে সরকারি ব্রজমোহন-বিএম কলেজের শিক্ষক, একাডেমিক ভবন ও আবাসন সংকট নিরসনে পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। 

বুধবার (২৫ জুন) বেলা ১১টায় কলেজের সামনের সড়ক অবরোধ করে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা। এতে নগরীর নতুন বাজার থেকে নথুল্লাবাদ সড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন নগরবাসী।

পরে অধ্যক্ষ শিক্ষা প্রকৌশল অধিদফতরের কর্মকর্তাদের নিয়ে আসেন সেখানে। শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে অধ্যক্ষ সময় চান। কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে অটল থাকেন। পরে আন্দোলনকারীদের প্রতিনিধি দল অধ্যক্ষের কক্ষে তাদের দাবি নিয়ে আলোচনায় বসেন। এ সময় সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। 

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, বিএম কলেজে ৩০ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। অথচ তাদের জন্য প্রয়োজনীয় আবাসনের ব্যবস্থা নেই। বৃষ্টি হলে কলেজ ক্যাম্পাসে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

এ ছাড়া প্রতিটি বিভাগে শিক্ষক সংকট থাকায় ঠিকমতো ক্লাস হয় না। অডিটরিয়াম ব্যবহারের অনুপযোগী এবং বিভিন্ন বিভাগের সংস্কার প্রয়োজন। রয়েছে পরিবহন সংকট। এ সব দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।

অধ্যক্ষ অধ্যাপক ড. তাইজুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাসের ভেতর থাকা সড়ক সংস্কার এবং যে সব আবাসন ভবনে সমস্যা রয়েছে তা সংস্কারসহ তিনটি কাজ শিক্ষা প্রকৌশল বিভাগ আগামীকাল বৃহস্পতিবার থেকেই শুরু করবে।’

তিনি আরও জানান, শিক্ষক সংকট এবং পরিবহন সংকট দূর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। ওই সব সংকট যাতে দ্রুত কেটে যায় সে ব্যাপারে পদক্ষেপ নেবেন।

ভিওডি বাংলা/রাসেল/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ