• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

‘মহান নায়ক’ নেতানিয়াহুকে ক্ষমা করা উচিত : ট্রাম্প


প্রকাশ:  ২৬ জুন ২০২৫, ১২:০৯ পি.এম.
শেয়ার করুন 0
‘মহান নায়ক’ নেতানিয়াহুকে ক্ষমা করা উচিত : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মহান নায়ক দাবি করে তার দুর্নীতির বিচার বাতিল করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে মামলাকে একটি ‘উইচ হান্ট’ বা রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা হিসেবে বর্ণনা করেছেন। খবর আলজাজিরার

বুধবার, ট্রাম্প তার ট্রুথ স্যোশাল প্ল্যাটফরমে লেখেন, বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত, অথবা এই মহান নায়ককে ক্ষমা করে দেওয়া উচিত, যিনি ইসরায়েলের জন্য এত কিছু করেছেন।

তিনি বলেন, নেতানিয়াহু সোমবার আদালতে হাজির হবেন বলে আমি জানতে পেরেছি। 

নেতানিয়াহুকে ২০১৯ সালে ঘুষ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হয়। তার বিচার শুরু হয় ২০২০ সালে এবং এতে তিনটি ফৌজদারি মামলার কথা রয়েছে। নেতানিয়াহু সব অভিযোগ অস্বীকার করেছেন ও নিজেকে নির্দোষ দাবি করেছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, ৩ জুন থেকে নেতানিয়াহুর জেরা শুরু হয়েছে, যা চলতে পারে প্রায় এক বছর। ইসরায়েলের প্রেসিডেন্ট ইসহাক হারজগ আইনি ক্ষমতা রাখেন নেতানিয়াহুকে ক্ষমা করার, কিন্তু তিনি বলেছেন—এ মুহূর্তে সে বিষয়টি আলোচনায় নেই এবং এ পর্যন্ত কেউ এ ধরনের অনুরোধও করেননি।

ট্রাম্প আরো বলেন, আমেরিকা ইসরায়েলকে রক্ষা করেছিল, আর এখন আমেরিকাই নেতানিয়াহুকে রক্ষা করবে।

তবে ট্রাম্প বা যুক্তরাষ্ট্রের সরকার নেতানিয়াহুর বিচার বন্ধ করতে কী পদক্ষেপ নিতে পারে, তা পরিষ্কার নয়।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু