• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

‘বিএনপি করে লাইফ শেষ’ লাইভে শ্রমিক নেতার বিষপান


প্রকাশ:  ২৬ জুন ২০২৫, ০৯:১৬ পি.এম.
শেয়ার করুন 0
‘বিএনপি করে লাইফ শেষ’ লাইভে শ্রমিক নেতার বিষপান

লালমনিরহাট প্রতিনিধি: 

বিএনপির প্রতি ক্ষোভ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে বিষপান করেছেন লালমনিরহাট পাটগ্রাম উপজেলা শ্রমিক দলের আহবায়ক উমর ফারুক। এ ঘটনার পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে; পরে রংপুর মেডিকেলে নিয়ে যায়। সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন।

বুধবার(২৫ জুন) রাত ৩টার দিকে ফেসবুক লাইভে আসেন উমর ফারুক।

এ সময় তিনি বলেন, আমি বিএনপি করে নিজের লাইফটা শেষ করেছি। সামান্য একটি ঘটনা নিয়ে আমার নামে লালমনিরহাটে দুলু ভাই ও রাজিব ভাই ভিন্ন অভিযোগ করেছেন। অথচ আমি কোনো খারাপ কাজ করিনি, বরং তাদের হাত ধরে ক্ষমাও চেয়েছি।

পাটগ্রাম উপজেলার কিছু সুবিধাবাদী ও সুযোগসন্ধানী নেতার কারণে দল থেকে বঞ্চিত হচ্ছেন তিনি। তাদের বিরুদ্ধে দখল, চাঁদাবাজির অভিযোগও তোলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের জন্য নিজের মালিকানাধীন জিনিস বিক্রি করে প্রতিটি ইউনিয়নে লিফলেট বিতরণ করেছেন বলেও জানান ওই নেতা।

বিষপান করার আগে তিনি বলেন, সকালে আমার মেয়ের এইচএসসি পরীক্ষা। জানি না সে পরীক্ষায় অংশ নিতে পারবে কি না। আমি আর বাঁচতে চাই না। বিদায়, দুনিয়া।

তিনি বলেন, দলের জন্য কতবার মার খেয়েছি, কতোদিন বাড়িতে থাকতে পারিনি, না খেয়ে থেকেছি। তা কেউ জানে না। আজ সুদিনে এসে কিছু সুবিধাবাদী নেতার কারণে আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হলো।

লাইভে দেখা যায়, তিনি বিষ জাতীয় কিছুর বোতল দেখিয়ে পরে খেয়ে ফেলেন। এক পর্যায়ে বিষক্রিয়ায় ছটফট শুরু করেন। তখন পরিবার লোকজন ছুটে আসে।

ধারণা করা হচ্ছে, দলীয় নেতাদের অভ্যন্তরীণ কোন্দল ও হতাশা থেকে এমন ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য বিরাজ করছে।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতিকে কয়েকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পাটগ্রাম হাতিবান্ধা আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বলেন, তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের যথাযথ ব্যাবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছিলো। এমন খবর পেয়ে সে আবেগ প্রবণ হয়ে এই ঘটনা ঘটিয়েছে। আমরা তার খোঁজখবর রাখছি। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, আমাকে বুধবার রাতে পাটগ্রাম থেকে এক বিএনপি নেতা ফোন করে বিষপানের বিষযটি অবহিত করেন। বিষয়টি জানার পর তাৎক্ষনিকভাবে পাটগ্রাম থানার ওসিকে জানাই এবং পরে জানতে পারি উনাকে প্রথমে পাটগ্রাম সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিষয়টি আমিও জেনেছি। উনাকে প্রথমে পাটগ্রাম সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার পরিবার কোনো অভিযোগ করেনি এখনো। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ