• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

কুষ্টিয়া সীমান্তে ৮ জন বাংলাদেশীকে পুশ-ইন করল বিএসএফ


প্রকাশ:  ২৬ জুন ২০২৫, ০৯:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
কুষ্টিয়া সীমান্তে ৮ জন বাংলাদেশীকে পুশ-ইন করল বিএসএফ

কুষ্টিয়া প্রতিনিধি: 

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে নারী-পুরুষ ও শিশু সহ ৯ জন বাংলাদেশী নাগরিককে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ।

বৃহষ্পতিবার(২৬ জুন) বিকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ রংমহল বিওপির টহলদল সীমান্ত পিলার ১৩৭/এমপি হতে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনক অবস্থায় ৮ জন বাংলাদেশি নাগরিককে পুশ ইন করেছে ভারতীয় বিএসএফ। এর মধ্যে পুরুষ ৩ জন ওমহিলা ৩ জন এবং শিশু ২ জন‌। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সকলেই ভারতীয় কারাগারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ২৫ জুন  দীর্ঘ ভ্রমণ শেষে  ভারতীয় পুলিশ কর্তৃক একটি মার্কিংবিহীন অজ্ঞাতনামা বিএসএফ ক্যাম্পে আনা হয়। সেখান থেকে আনুমানিক বিকেল ৩ টার সময় কাঁটাতারের বেড়া-সংলগ্ন গেট দিয়ে পায়ে হেঁটে বাংলাদেশে প্রবেশ করতে বলা হয় এবং বিজিবি ক্যাম্পের আশপাশে না যেতে নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশে প্রবেশের পর দীর্ঘ সময় হাঁটার পর  ২৬ জুন  রংমহল পাকা রাস্তা এলাকায় পৌঁছালে রংমহল বিওপির টহলদল তাদের জিজ্ঞাসাবাদ করে হেফাজতে নেয়। পরে বিজিবি আটককৃত ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করে। 

আজ বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ বর্ডার গার্ড।

জানা যায়, মোঃ আশরাফুল ইসলাম (৩৫), পিতা: মোঃ ইসহাক মোল্লা, গ্রাম: তেতুলিয়া, থানা: কালিগঞ্জ, জেলা: সাতক্ষীর‍া । (১২ জানুয়ারি ২০২৩ তারিখে ভোমরা সীমান্ত দিয়ে পাসপোর্টবিহীন ভারতে যাওয়ার পথে খোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা আটক করে বশিরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এক মাস বশিরহাট কারাগারে থাকার পর ১১ ফেব্রুয়ারি ২০২৩ সালে দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।  এই সময় ২ বছর ৬ মাসের সাজা হয়।

মোছাঃ আবেজান খাতুন (৩২), স্বামী: মোঃ টুটুল মোল্লা, গ্রাম: বরগাথী, থানা: নড়াইল, জেলা: নড়াইল (২৭ আগস্ট ২০২২ সালে ভোমরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে সীমান্তবর্তী এক ভারতীয় বাড়িতে ২ দিন অবস্থান করে। ২৯ আগস্ট ২০২২ সালে বিএসএফ আটক করে সৌরভনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরদিন বশিরহাট আদালতের মাধ্যমে দমদম কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়; মোট কারাভোগ ২ বছর ১০ মাস)।

মোছাঃ ফাহিমা আক্তার (২১), পিতা: মোঃ মোজাম্মেল দেওয়ানী, গ্রাম: কান্দার চর, পোস্ট: কান্দার চর বাজার, থানা: ইসলামপুর, জেলা: জামালপুর (২০ জুলাই ২০২৩ তারিখে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে গিয়ে কলকাতার বিধানপুরে আত্মীয়ের বাড়িতে ওঠেন। ২৭ জুলাই ২০২৩ সালে সোনাপুর রেলস্টেশন, কলকাতা থেকে পুলিশ আটক করে আলিপুর কারাগারে পাঠায়; মোট কারাভোগ ১ বছর ১১ মাস)।

মোছাঃ নাছিরিমা তালুকদার (২৪), স্বামী: দেপ্পা সরকার, জেলা: খুলনা; সন্তান: মোঃ রহিম (৪) ও মোঃ রোহান (৩) (বাকপ্রতিবন্ধিতা থাকায় ভারতে যাওয়ার তথ্য সঠিকভাবে জানাতে অক্ষম; দমদম কেন্দ্রীয় কারাগারের ফিমেল ওয়ার্ডে অবস্থান করতেন)।

মোঃ টিটু মিয়া (৪৫), পিতা: মৃত ধলু মিয়া, গ্রাম: মুখিগ্রাম, ডাক: মুখিগ্রাম, থানা: গফরগাঁও, জেলা: ময়মনসিংহ (মানসিক রোগী বলে ধারণা করা হচ্ছে; দমদম কেন্দ্রীয় কারাগারের মেন্টাল ওয়ার্ডে ছিলেন)।

মোহাম্মদ আমিনুল ইসলাম (৩২), পিতা: আব্দুল বারেক ব্যাপারী, গ্রাম: দৌলতপুর পাবলা কারিগর পাড়া, থানা: দৌলতপুর, জেলা: খুলনা (২৩ জানুয়ারি ২০২৩ সালে বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিয়ালদহ রেলস্টেশন থেকে লালবাজার থানা পুলিশ আটক করে। ১৪ দিন রিমান্ড শেষে আলিপুর পিচিন্ডি কারাগারে পাঠানো হয়। ৩ মাস ১০ দিন পর সেখান থেকে দমদম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়; মোট কারাভোগ ২ বছর ৬ মাস)।

তারা আরো জানায়, সম্প্রতি ভারতের অভ্যন্তরে অবৈধ বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ধরপাকড়ের ঘটনা বেড়ে যাওয়ায় এবং আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে কোনো হয়রানি না করার সরকারি ঘোষণায় উৎসাহিত হয়ে নিজেরাই স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ করে স্বেচ্ছায় দেশে ফেরার অভিপ্রায় প্রকাশ করে।

বিএসএফ কর্তৃক পুশ-ইন করা ৮ জন বাংলাদেশি নাগরিক বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে এবং তারা শারীরিকভাবে সুস্থ আছে বলে জানান বিজিবি।

ভিওডি বাংলা/মোশারফ হোসেন/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ