• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

এনবিআর চেয়ারম্যান অপসারণ চান না শীর্ষ ব্যবসায়ীরা


প্রকাশ:  ২৮ জুন ২০২৫, ০৩:০৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ দাবি সমর্থন করছেন না দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। তারা বলেছেন, ব্যক্তিগত অপসারণ নয়, বরং একটি দক্ষ, জবাবদিহিমূলক ও হয়রানিমুক্ত এনবিআর গঠনে কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি।

শনিবার ( ২৮ জুন) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক জরুরি সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের ১৩টি শীর্ষ সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা এসব কথা বলেন।

তারা চলমান রাজস্ব কর্মকর্তাদের আন্দোলন ও এর ফলে আমদানি-রপ্তানি খাতসহ অর্থনীতিতে সৃষ্ট অচলাবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী।

তিনি বলেন, “চলমান সংকটের কারণে দেশের রপ্তানি খাতের ‘লিড টাইম’ বেড়ে যাচ্ছে, যা বৈদেশিক ক্রেতাদের মধ্যে হতাশা তৈরি করছে। এমনকি কিছু ক্রেতা অর্ডার বাতিলের হুমকিও দিয়েছেন।”

সংগঠনের নেতারা সরকারকে আহ্বান জানান, আন্দোলনরত এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দ্রুত আলোচনায় বসে সমাধানের পথ বের করতে। তাদের মতে, ব্যবসা-বাণিজ্য এখন স্থবির হয়ে পড়েছে এবং ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

একইসঙ্গে তারা আন্দোলনরত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দেশের অর্থনীতির স্বার্থে কলমবিরতি ও শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে শর্তহীনভাবে কাজে ফিরে যেতে হবে।

উল্লেখযোগ্য উপস্থিতদের মধ্যে ছিলেন আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিটিএমএ সভাপতি শওকত আজিজ, এলএফএমইএবি সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, মেট্রো চেম্বার সভাপতি কামরান টি রহমান, বিসিএমইএ সভাপতি মঈনুল ইসলাম, বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান এবং ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাসেম খান।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীমিত সময়ের কাজের ফলে কাঁচামাল খালাসে বিঘ্ন ঘটছে। এতে উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বন্দরের অতিরিক্ত ভাড়ায় ব্যবসায়িক ব্যয় বাড়ছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন