• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

কুষ্টিয়ায় ৮ কোটি ৮৪ লক্ষ টাকার ভারতীয় মাদকদ্রব্যসহ আটক ১


প্রকাশ:  ২৮ জুন ২০২৫, ০৫:১৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়া প্রতিনিধি

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি এর দিকনির্দেশনায় ব্যাটালিয়ন সদর  সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল জামালপুর, ঠোটারপাড়া, মহিষকুন্ডি ও আশ্রয়ণ এলাকায় টানা অভিযান পরিচালনা করে।

শনিবার (২৮ জুন) মধ্যরাতে  দিকে কুষ্টিয়ার দৌলতপুরেআশ্রয়ণ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৫৪/৬-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুরাতন ঠোটারপাড়া নামক স্থানে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে দৌলতপুর থানার ঠোটারপাড়া গ্রামের মো. মিল্টন এর ছেলে মো. সোহেল (২৮) কে ১৭ বোতল (৫০ এমএল) ভারতীয় এলএসডি ও ৭৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের মূল্য (আট কোটি চুরাশি লক্ষ ত্রিশ হাজার) টাকা।

আটককৃত আসামিকে মাদকদ্রব্যসহ যথাযথভাবে দৌলতপুর থানায় মামলা রুজু করে হস্তান্তর করা হয়েছে।

নিবার বেলা ১২টার দিকে বিজিবির পক্ষ থেকে এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। মাদকদব্যসহ আসামী আটক বিজিবি’র দৃঢ় প্রতিশ্রুতির একটি সফল দৃষ্টান্ত। ভবিষ্যতেও চোরাকারবারীসহ মাদক আটকে বিজিবির কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/মোশারফ হোসেন/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ