• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ঝুট নিয়ে বিএনপি-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ, মহাসড়ক রণক্ষেত্র


প্রকাশ:  ২৮ জুন ২০২৫, ০৫:১৮ পি.এম.
শেয়ার করুন 0
ঝুট নিয়ে বিএনপি-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ, মহাসড়ক রণক্ষেত্র

গাজীপুর প্রতিনিধি: 

টঙ্গীর গাজীপুরা এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছে। ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের আতঙ্কে সাময়িক সময়ের জন্য মহাসড়ক বন্ধ হয়ে যায়। এতে উভয় পক্ষের ও পথচারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

শনিবার (২৮ জুন) বেলা সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত এই সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্র জানায়, টঙ্গীর গাজীপুরা এলাকায় ঝুট ব্যবসা নিয়ে পূর্ব বিরোধের জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে স্যাটার্ন গার্মেন্টস ও হোপলুন ফ্যাক্টরির সামনে পাকা রাস্তার ওপর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষ এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। গাজীপুরা স্যাটার্ন গার্মেন্টস লিমিটেডের ঝুট নামানোকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায়  গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা ও টঙ্গীর ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুনের গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। খবর পেয়ে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসলে বেলা ২টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

এর আগে ২৩ মে একই প্রতিষ্ঠানের ঝুট নিয়ে এই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্যসহ ৮ জন আহত হয়। এই ঘটনায় মামলা হলে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে বিএনপি নেতা কাজী হুমায়ুন কবির বলেন, আমার প্রতিষ্ঠানের নামে চুক্তিপত্র আছে। এখন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা ব্যবসা নিতে এই হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান কালের কণ্ঠকে  বলেন, পূর্ব বিরোধের জেরে কাজী হুমায়ুনের গ্রুপ ও হালিম মোল্লা গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ