• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ভারতে যাওয়ার সময় বেনাপোলে আ'লীগ নেতা আটক


প্রকাশ:  ২৯ জুন ২০২৫, ০৭:২১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বেনাপোল প্রতিনিধি

ভারতে যাওয়ার সময় নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার ৩ নম্বর পুরানহাটি ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান সানুয়ারুজ্জামান জোসেফকে (৫২) গ্রেপ্তার করেছে যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ।

রোববার (২৯ জুন) সকাল ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। সানুয়ারুজ্জামান জোসেফ নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার পুরানহাটি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, সকালে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট জমা দেন জোসেফ। তার পাসপোর্ট স্টপ লিস্টে থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তার বিরুদ্ধে খালিয়াজুড়ি থানায় বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা থাকায়, বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশনের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, ইমিগ্রেশনে খবর ছিল নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার পুরানহাটি ইউপির সাবেক চেয়ারম্যান সানুয়ারুজ্জামান জোসেফ ভারতে যেতে পারেন। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সব অফিসারকে সতর্ক করা হয়। পরে সকাল ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে বহির্গমন সিল মারার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দেন সানুয়ারুজ্জামান। অনলাইনে তার স্টপ লিস্ট থাকায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, ইমিগ্রেশনে আটক আওয়ামী লীগ নেতাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। যেহেতু নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি থানায় তার নামে বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে, তাই তাকে নেত্রকোণা জেলা সদরের খালিয়াজুড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

ভিওডি বাংলা/এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ