• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

অষ্টগ্রামে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩৫


প্রকাশ:  ১ জুলাই ২০২৫, ০৯:১৪ পি.এম.
শেয়ার করুন 0
অষ্টগ্রামে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের ছবি
অষ্টগ্রামে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের ছবি

কিশোরগঞ্জ  জেলা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ইউনিয়ন বিএনপি নেতা কামাল পাশা ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ফরহাদ আহমেদ (বাঘা বাড়ি) গ্রুপের মাঝে  সংঘর্ষে বাঘা বাড়িতে লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামে এই ঘটনা ঘটে। এই সংঘর্ষে অগ্নি সংযোগ, লুটপাটসহ অন্তত ৩৫জনের বেশি আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল পাশা ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ফরহাদ আহমেদ পক্ষের মাঝে বহুদিন ধরে গুষ্টিগত দ্বন্দ্ব চলছিল। এতে, দু'পক্ষের মাঝে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে।

মঙ্গলবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে কামাল পাশা পক্ষ কয়েক শত লোকজন নিয়ে বাঘাবাড়ি'তে অতর্কিত হামলা করে। এতে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে প্রায় ৩৫জন আহত হয়। এসময় বাঘা বাড়িতে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

খবর পেয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিনের নেতৃত্ব অষ্টগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন।

এই বিষয়ে কামাল পাশা বলেন, আমি গতকাল সোমবার ও আজকে একটি খেলার মাঠ পরিদর্শন করতে বাঘা বাড়ির সামনে দিয়ে  আসা-যাওয়া করার সময় আমার ওপর আক্রমন করে। পরে আমার লোকজন সেখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে আসে। এতে আমার ১৫জন লোক আহত হয়েছে।

বাঘা বাড়ির ফরহাদ আহমেদ বলেন, আমি দুই দিন ধরে কিশোরগঞ্জে রয়েছি। আমি জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটিতে স্থান পাওয়ায় কামাল পাশা এলাকায় দলীয় আধিপত্য বিস্তার করতে উস্কানি দিয়ে আসছে। আজ পরিকল্পিত ভাবে কয়েক শত লোক নিয়ে আমাদের বাড়ি-ঘরে আক্রমণ করে। এসময় ভাঙচুর, লুটপাট, অগ্নি সংযোগ করে ১৫ থেকে ২০জনকে আহত করেছে। 

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/মোঃ ওমর সিদ্দিক রবিন/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ