• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

জুলাই আন্দোলন

৬ বছরের শিশু রিয়ার মৃত্যুতে ২০০ জনের বিরুদ্ধে মামলা


প্রকাশ:  ২ জুলাই ২০২৫, ১১:৪৭ এ.এম.
শেয়ার করুন 0
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিয়া গোপ | ছবি: সংগৃহিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিয়া গোপ | ছবি: সংগৃহিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জ শহরে গুলিতে রিয়া গোপ নামের ৬ বছরের এক শিশুর মৃত্যুর ১১ মাস পর থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই আবু রায়হান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ১৯ জুলাই বিকালে আওয়ামী লীগের ১৫০ জন থেকে ২০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী আগ্নেয়াস্ত্র সজ্জিত হয়ে মিছিলকারীদের উপর গুলি ও বোমা নিক্ষেপ করে। বিকালে গুলশান হলের পেছনে নয়ামাটি এলাকায় ৫তলা বাড়ির ছাদে রিয়া গোপ খেলাধুলা করা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ২৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

মামলার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন আহমদ বলেন, ‘এ ঘটনায় পরিবারকে মামলা করতে বলা হলেও তারা মামলার বিষয়টি রিফিউজ করেন। পরে গতকাল রাতে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ