• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

লাকসাম পৌরসভার ২৫ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া


প্রকাশ:  ২ জুলাই ২০২৫, ০৩:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
লাকসাম পৌরসভা
লাকসাম পৌরসভা

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার লাকসামে প্রথম শ্রেণির পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে ২৫ লাখ টাকা। গত কয়েক বছর নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ না করায় এ বকেয়া পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) লাকসাম দৌলতগঞ্জ বিভাগ।

লাকসাম পৌরসভার মূল ভবন, পৌর নতুন অডিটোরিয়াম, পৌর দৈনিক হর্কাস মার্কেট, পানি পরিশোধনাগার, সড়ক বাতিসহ বিদ্যুৎ সংযোগের প্রায় ৫৭ টি হিসাব নম্বর রয়েছে। এর মধ্যে ৪৭ টি হিসাব নম্বরের কোনমতে বিদ্যুৎ বিল পরিশোধ করলেও পৌর নতুন দৈনিক বাজার ষ্টেশন রোড এলাকায় বকেয়া পড়েছে ১০ টি হিসাব নম্বরগুলোতে। এসব ১০ টি হিসাব সংযোগে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করা হয় না।২০১৮ সাল থেকে চলতি বছরের বিদ্যুৎ বিল এসে দাঁড়িয়েছে ২৪ লাখ ২৭ হাজার ৭৭টাকা। এর মধ্যে কোন টাকা এখন পর্যন্ত পরিশোধ করতে পারেনি পৌরসভা।

এছাড়া লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ২টি মিটারে ২০২২ সাল থেকে চলতি বছরে বকেয়া পড়েছে ২ লাখ ৩২ হাজার ৫ টাকা।

এ তালিকায় বাদ পড়েনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সেখানে ৩১টি মিটারে ৭ লাখ টাকা বকেয়া রয়েছে এর মধ্যে চলতি মাসে ২ লাখ টাকা পরিশোধ করেছে উপজেলা পরিষদ। এছাড়াও উপজেলা ভূমি অফিসে ১টি মিটারে প্রায় ৫০ হাজার টাকা বকেয়া রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) লাকসাম দৌলতগঞ্জ বিভাগ।

এদিকে পৌরসভার বকেয়া বিদ্যুৎ বিল নিয়ে ১২ জুন ২০২৩ সালে লাকসাম পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া ৯৭ লাখ টাকা শিরোনামে দৈনিক যুগান্তরে প্রকাশিত হয়। সংবাদটি স্থানীয় প্রশাসন ও পৌর কতৃপক্ষের নজরে আসলে পরে পৌর কতৃপক্ষ বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন।

লাকসাম পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, ‘পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছি। আমরা জনসেবামূলক কাজগুলো করছি। পৌরসভার অনেকগুলো মিটার রয়েছে। কয়েকজন মেয়রের সময় থেকে বিল বকেয়া আছে। পৌর বকেয়া বিদ্যুৎ বিল বিষয়ে আমরা মাসিক মিটিয়ে সিদ্ধান্ত নিয়েছি প্রতি মাসে চলমান বিলের সাথে বকেয়া বিলসহ কিস্তি হারে পরিশোধ করা জন্য।
এছাড়াও উপজেলা পরিষদের যে যে মিটারে বকেয়া রয়েছে, সেই সব মিটারের বকেয়া বিল এক এক করে পরিশোধ করা হবে।’


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ