• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ২ কোটি টাকার অবৈধ জাল জব্দ


প্রকাশ:  ৩ জুলাই ২০২৫, ১২:৪২ পি.এম.
শেয়ার করুন 0
বিজিবির অভিযানে ২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
বিজিবির অভিযানে ২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারায় বিজিবির যৌথ অভিযানে প্রায় ২ কোটি ২৬ লাখ টাকার অবৈধ কারেন্ট ও চায়না জালসহ জাল তৈরির যন্ত্রপাতি জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত । অভিযানে ৪ জন কে আটক করে  প্রত্যেককে মোবাইল কোর্টে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বুধবার (২ জুলাই) রাতে  ভেড়ামারা উপজেলার রাইটা ফেরিঘাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। অভিযানে অংশ নেয় কুষ্টিয়া-৪৭ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরাও।

 প্রেস বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া-৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে প্রায় ১৫ হাজার কেজি অবৈধ কারেন্ট ও চায়না জাল, জাল তৈরির ২টি মেশিন ও ২টি ব্যাটারি জব্দ করা হয়। এসব মালামালের বাজারমূল্য প্রায় ২ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা।

অভিযান শেষে জব্দকৃত সকল অবৈধ জাল ও যন্ত্রপাতি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ৪ জনকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 


ভিওডি বাংলা/ এমএইচ 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ