• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

রাজনৈতিক দলের জুলাই ঘোষণাপত্র দেওয়া উচিত না: শিবির সভাপতি


প্রকাশ:  ৩ জুলাই ২০২৫, ০১:২১ পি.এম.
শেয়ার করুন 0
ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম  |  ছবি : সংগৃহিত
ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম | ছবি : সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: 

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী ১১ দফা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এই কর্মসূচির ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে ‘জুলাই ঘোষণাপত্র’ বিষয়ে এক প্রশ্নের জবাবে জাহিদুল ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে ঘোষণা করা উচিত হবে না। এটি সরকারের দায়িত্ব। আমরা আশা করি, সরকার দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদান করবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘোষিত কর্মসূচির আওতায় থাকবে সেমিনার, সিম্পোজিয়াম, রিসার্চ কনফারেন্স, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান, শহীদদের কবর জিয়ারত ও পরিবার-আহতদের সঙ্গে মতবিনিময়, শাখাভিত্তিক বিক্ষোভ মিছিল, আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী, গ্রাফিতি অঙ্কন, সাহিত্য ও ক্রীড়া প্রতিযোগিতা, লাইব্রেরি প্রতিষ্ঠা, পডকাস্ট, বিশেষ সাহিত্য প্রকাশনা, প্রকাশনা প্রদর্শনী ও অনলাইন ক্যাম্পেইন।

শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, শহীদদের নিয়ে যখন বিভিন্ন মহল দলীয়করণ ও ক্রেডিটের রাজনীতিতে লিপ্ত, তখন ছাত্রশিবির জুলাই স্পিরিট ধরে রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, যে প্রত্যাশা নিয়ে এই অভ্যুত্থান হয়েছিল, সেই অনুযায়ী এখনো দেশ পরিচালিত হচ্ছে না। তিনি বলেন, আজও সচিবালয়সহ দেশের গুরুত্বপূর্ণ পদে পতিত স্বৈরাচার সরকারের আস্থাভাজনরা বসে রয়েছেন এবং পূর্বের মতোই দেশ পরিচালনা করছেন।

ছাত্রশিবির সভাপতি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী নানামুখী ষড়যন্ত্র করছে। ছাত্রসমাজ এসব ষড়যন্ত্র মানবে না উল্লেখ করে তিনি দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় অফিস সম্পাদক সিবগাতুল্লাহ, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন