• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

সংস্কারের নাম করে নির্বাচন পেছানো যাবে না : টুকু


প্রকাশ:  ৩ জুলাই ২০২৫, ০৬:২৩ পি.এম.
শেয়ার করুন 0
সংস্কারের নাম করে নির্বাচন পেছানো যাবে না : টুকু
সংস্কারের নাম করে নির্বাচন পেছানো যাবে না : টুকু

টাঙ্গাইল প্রতিনিধি

বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দলীয় সরকার দেখতে চায় জনগণ। সংস্কারের নাম করে নির্বাচন পেছানো যাবে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কারও চলবে, নির্বাচনও দিতে হবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল শাখা আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, এই দেশের প্রকৃত মালিক হলো এ দেশের জনগণ। অতীতে যখনই জনগণের বিপক্ষে গিয়ে কেউ দেশ পরিচালনা করতে চেয়েছে, তখনই জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পরবর্তীতে সেই সরকারই স্বৈরাচারে পরিণত হয়েছে।

তিনি বলেন, যিনি রাষ্ট্র পরিচালনা করবেন, তিনিই নির্বাচন করবেন। তাহলে নির্বাচন নিয়ে এত ভয় কেন? কেনই বা নির্বাচন দিতে এতো আশঙ্কা?। বিএনপি শুরু থেকেই নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে। যিনি নির্বাচনে বিজয়ী হবেন, তিনিই রাষ্ট্র পরিচালনা করবেন এটাই জনগণের প্রত্যাশা।


ভিওডি বাংলা/ এমএইচ 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ