• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

দ্বিতীয় বাগদান সারলেন আনশুলা কাপুর


প্রকাশ:  ৫ জুলাই ২০২৫, ১০:৪২ এ.এম.
শেয়ার করুন 0
আনশুলা কাপুর। ছবি : সংগৃহীত
আনশুলা কাপুর। ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক

দ্বিতীয়বারের মতো বাগদান সম্পন্ন করলেন বলিউড প্রযোজক-অভিনেতা বনি কাপুরের কন্যা আনশুলা কাপুর। দীর্ঘদিনের প্রেমিক রোহান ঠাকরের সঙ্গে নতুন জীবনের পথে পা রাখলেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে বাগদানের মুহূর্তের ছবি প্রকাশ করে এই সুখবর জানান অভিনেতা অর্জুন কাপুরের বোন আনশুলা।

ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলোতে ফুটে উঠেছে আনন্দ আর ভালোবাসার উষ্ণ মুহূর্ত। ফ্লোরাল প্রিন্টের সাদা গাউনে উজ্জ্বল আনশুলা আর ব্রাউন ফুলস্লিভ শার্ট ও জিন্সে রোহান। ছবিতে দেখা যায়, রোহান হাঁটু গেঁড়ে বসে আংটি হাতে প্রস্তাব দিচ্ছেন আর আনন্দে উচ্ছ্বসিত আনশুলা তা গ্রহণ করছেন। এক ফ্রেমে তারা একে অপরকে জড়িয়ে ধরে রয়েছেন, অন্য ছবিতে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনরত।

ছবির ক্যাপশনে নিজেদের প্রেমের গল্পের কথা জানিয়েছেন আনশুলা। লিখেছেন, ডেটিং অ্যাপের মাধ্যমে আমাদের পরিচয়। ছিল এক মঙ্গলবার রাত ১টা ১৫ মিনিট। হঠাৎ কথা শুরু, আর সেই কথা চলেছিল সকাল ৬টা পর্যন্ত। সেদিনই টের পেয়েছিলাম—কিছু একটা বিশেষ ঘটতে যাচ্ছে। তিন বছর পর, আমার প্রিয় শহরের সেন্ট্রাল পার্কের দুর্গের সামনে রোহান যখন প্রস্তাব দিল, তখন ভারতীয় সময়ও ছিল ঠিক ১টা ১৫ মিনিট। পৃথিবী যেন থেমে গিয়েছিল—মুহূর্তটা ছিল জাদুকরী।

সোশ্যাল মিডিয়ায় এ ছবি শেয়ার করে বাগদানের ঘোষণা দেন আনশুলা

বাগদান নিয়ে আনশুলা আরও লেখেন, আমি কখনো রূপকথায় বিশ্বাস করতাম না। কিন্তু রোহান সেদিন আমাকে যা দিল, তা রূপকথার থেকেও সুন্দর। আমি ‘হ্যাঁ’ বলেছিলাম। কান্না, হাসি, উচ্ছ্বাস—সব মিলিয়ে যে আনন্দ পেয়েছি, তা ভাষায় প্রকাশ করার নয়। ২০২২ সাল থেকে তুমি ছিলে, আছ, আর থাকবে। আমার প্রিয় বন্ধুর সঙ্গে বাগদান সারলাম, আমার নিরাপদ আশ্রয়, আমার ভালোবাসা, আমার প্রিয় শহর আর এখন আমার প্রিয় ‘হ্যাঁ’।

আনশুলার বাগদানের খবরে শুভেচ্ছার জোয়ার বইছে। সৎবোন জাহ্নবী কাপুর ইনস্টাগ্রামে লেখেন, আমার বোনের বাগদান হয়েছে। খুশি কাপুর বলেন, আমি কাঁদছি। আর ইনস্টাগ্রাম স্টোরিতে যোগ করেন—আমি তোমাদের দু’জনকেই ভালোবাসি। আমার দিদির বিয়ে!

বাবা বনি কাপুর মেয়েকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ঈশ্বর তোমাদের দু’জনকে আশীর্বাদ করুন। শিগগিরই বাড়িতে এসে তোমাদের নিজ শহরে বাগদান উদযাপন করবো।

এছাড়া বলিউডের রাকুল প্রীত সিং, কৃষ্ণা শ্রফ, পরিণীতি চোপড়া, অনন্যা পান্ডে, প্রিয়াঙ্কা চোপড়া সহ অসংখ্য তারকা আনশুলা ও রোহানকে শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, বনি কাপুর প্রথম সংসার করেছিলেন মোনা সৌরি কাপুরের সঙ্গে। এই দম্পতির দুই সন্তান অর্জুন কাপুর ও আনশুলা কাপুর। বাবা ও ভাইয়ের মতো রুপালি পর্দায় এখনো পা রাখেননি আনশুলা, তবে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় তিনি।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া