• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে : ধর্ম উপদেষ্টা


প্রকাশ:  ৫ জুলাই ২০২৫, ০২:০৪ পি.এম.
শেয়ার করুন 0
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি-সংগৃহীত
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি-সংগৃহীত

বান্দরবন জেলা প্রতিনিধি
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘আমরা নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সরকার যখনই তারিখ ঘোষণা করবে, তখনই নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, সে অনুযায়ীই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

শনিবার (৫ জুলাই) সকালে বান্দরবান জেলা মুসলিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিফলক উন্মোচন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মডেল মসজিদ সমাজে নৈতিকতা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। মানুষ মসজিদমুখী হলে অপরাধপ্রবণতা কমে। কোরআন শরিফেও বলা আছে, নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে। এর আগে মেঘলা পর্যটন এলাকার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিফলক উন্মোচন করেন ধর্ম উপদেষ্টা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল আউয়াল হাওলাদার, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পৌর প্রশাসক এস এম মঞ্জুরুল হক ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. সেলিম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

ভিওডি বাংলা/ এমএইচপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ