• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

শহীদ মুত্তাকিনের পরিবারের খোঁজ নিলেন তারেক রহমান


প্রকাশ:  ৬ জুলাই ২০২৫, ০৫:১৯ পি.এম.
শেয়ার করুন 0
শহীদ পরিবারের পাশে আমরা বিএনপি পরিবার। ছবি : সংগৃহীত
শহীদ পরিবারের পাশে আমরা বিএনপি পরিবার। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ মুত্তাকিন বিল্লাহর অসুস্থ স্ত্রী নাঈমা এরিন নিতুর খোঁজ-খবর নিয়েছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। পরিবারের প্রতি সহমর্মিতা ও পাশে থাকার বার্তা পৌঁছে দেওয়া হয় এ সময়।

রোববার (৬ জুলাই ২০২৫) রাজধানীর মিরপুর টোলারবাগ এলাকায় শহীদ মুত্তাকিন বিল্লাহর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে এবং সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনের উপস্থিতিতে এই সাক্ষাৎ হয়।

পরিবারটির প্রতি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন রিজভী। তিনি বলেন, ‘গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য যারা জীবন দিয়েছেন, তাদের পরিবার কখনো একা থাকবে না। বিএনপি পরিবার সবসময় তাদের পাশে রয়েছে।’

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন—বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, সংগঠনের সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ, শাহাদাত হোসেন ও রুবেল আমিন।

শহীদ পরিবারের সদস্যরা এ সময় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘মুত্তাকিনের স্বপ্ন ছিল গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক বাংলাদেশ। আমরা বিশ্বাস করি, তার এই আত্মত্যাগ বৃথা যাবে না।’

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন