• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

‘বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে’


প্রকাশ:  ৬ জুলাই ২০২৫, ১০:০৪ পি.এম.
শেয়ার করুন 0
‘বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে’

টাঙ্গাইল প্রতিনিধি 


বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান ৩১ দফা জাতির সামনে ইতোমধ্যেই উপস্থাপন করেছেন। সেই ৩১ দফাতে প্রত্যেক এলাকাতে প্রতিটি ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা চিন্তা করেছেন। বিএনপি যদি আল্লাহর রহমতে জনগণের ভোটে নির্বাচিত হয়, তাহলে প্রতিটি এলাকাতে প্রতিটি ঘরে ঘরেই একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।

রোববার (৬ জুলাই) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়ন ও বাঘিল ইউনিয়নের বিভিন্ন এলাকায় মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, বিএনপি যখন যে ওয়াদা করে সে ওয়াদা আল্লার রহমতে পূরণ করেছে। ইনশাল্লাহ আগামী দিনে তারেক রহমান ৩১ দফায় যা যা উপস্থাপন করেছেন প্রতিটি দফা পূরণ করবেন।

তিনি বলেন, বাংলাদেশ থেকে একটি ফ্যাসিবাদ বিদায় হয়েছে। এই ফ্যাসিবাদ সরকার গুম-খুন করে বিদায় হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু,সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহিদুল আলম টিটু ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিকসহ বিএনপির নেতারা।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ