• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপি চাঁদাবাজি করছে : ফয়জুল করিম


প্রকাশ:  ৭ জুলাই ২০২৫, ০৫:২৯ পি.এম.
শেয়ার করুন 0
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, `ক্ষমতায় যাওয়ার আগে বিএনপি যা করছে, ক্ষমতায় গেলে কি অবস্থা করবে তা চিন্তার বাইরে। এমন কোনো জায়গা নেই যেখানে বিএনপি চাঁদাবাজি করছে না। বিএনপির চাঁদাবাজির যে অংশটুকু প্রকাশিত হয়, তার থেকেও হাজার গুন বেশি চাঁদাবাজি করছে।' ‘বিএনপির বিরুদ্ধে বললেই বলেন, আমি বিএনপির বিরুদ্ধে কথা বলি। তবে আমি তো বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলি না। মিডিয়ায় যে তথ্য উঠে আসে, আমি সেটাই বলি।

রোববার (৬ জুলাই) বিকেলে রাজশাহী নগরীর শালবাগানের একটি কমিউনিটি সেন্টারে 'আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থিদের ঐক্য ভাবনা, উলামায়ে কেরাম ও তাওহিদি জনতার করণীয় শীর্ষক’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে কী অবস্থা হবে? আগামী নির্বাচনে কারা ভোট পাবে? কথা ক্লিয়ার। যারা সুশাসন কায়েম করতে পারবে, তারা ভোট পাবে। যারা সুশাসন কায়েম করতে পারবে না, তারা ভোট পাবে না।’
 
ফয়জুল করিম বলেন, ‘বিএনপি ভাবতেছে, বিগত ইতিহাস থেকে যে বিগত দিনে বিএনপি এত ভোট পেয়েছে, আগামীতেও এত ভোট পাবে। তা বিগত দিনে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ গঠন হয়েছে, এই দেশ স্বাধীন হয়েছে তারা ভারতে পালাইছে কেন? বিগত দিনে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আজকে ক্ষমতায় নাই কেন? বিগত দিনে বিএনপি ভোট পেয়েছে, আগামীতেও পাবেন সেই চিন্তায় আছেন, কেন মানুষ ভোট দেবে? 

তিনি বলেন, ‘মানুষের চোখ খুলেছে, মেধা খুলেছে। মানুষ দেখছে, দেখতেছে। আজকে বিএনপির চাঁদাবাজির অবস্থাটা কী? এমন কোনো জায়গা নেই, যেখানে চাঁদা তোলে না বিএনপি। আমরা প্রতিদিন খবরের কাগজে দেখছি। এগুলো সামান্য। বরফের ওপরের অংশ যা দেখা যায়, নিচে তার চেয়ে অনেক বেশি থাকে।’

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে: হাসনাত
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন