• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

মানিকগঞ্জে আ. লীগ নেতাদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও


প্রকাশ:  ৮ জুলাই ২০২৫, ১২:২৮ পি.এম.
শেয়ার করুন 0
সাটুরিয়া থানা ঘেরাও করে রেখেছেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। ছবি : সংগৃহীত
সাটুরিয়া থানা ঘেরাও করে রেখেছেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রেপ্তার আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও  করেছেন ছাত্রলীগের নেতাকর্মী ও পরিবারের সদস্যরা। 

সোমবার (৭ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানা পুলিশ। এরপর সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকাল ৫টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন বাকা (৫৬), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক (৪৫), সাটুরিয়া সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন (৫৪) ও উপজেলা ছাত্রলীগের কর্মী গোলাম রাব্বিকে (২৬) সাটুরিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে।

এরপর পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে সন্ধ্যার দিকে থানা ঘেরাও করে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যরা। 
 
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম জানান, বিভিন্ন মামলায় সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজকে গ্রেপ্তারের পর তাদের অনুসারীরা থানা ঘেরাওয়ের চেষ্টা করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ