• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

চাঁদাবাজির অভিযোগে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আটক


প্রকাশ:  ৮ জুলাই ২০২৫, ০৪:১০ পি.এম.
শেয়ার করুন 0
সদ্য বহিষ্কৃত টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথি। ছবি : সংগৃহীত
সদ্য বহিষ্কৃত টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথি। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে টঙ্গীতে চাঁদাবাজির অভিযোগে দল থেকে সদ্য বহিষ্কৃত পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথিকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূর্বাচল র‍্যাব ক্যাম্পের একটি দল পূবাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

জানা গেছে, সিরাজুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্নভাবে চাঁদা আদায়ের একাধিক অভিযোগ রয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সম্প্রতি তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

উত্তরা র‍্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর আহনাফ বলেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পূর্বাচল র‍্যাব ক্যাম্পের একটি দল পূবাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সিরাজুল ইসলাম সাথির বিরুদ্ধে আইনিব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

পূবাইল থানার ওসি শেখ মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, আটক ব্যক্তি সম্পর্কে আমরা র‍্যাবের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, রোববার (৬ জুলাই) বিএনপি থেকে গাজীপুর মহানগরের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদা দাবি ও দলের নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

রোববার বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আব্দুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন (জিএস স্বপন) এবং টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ