• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

কেসিসি নির্বাচনের ফল বাতিলের মামলায় একতরফা শুনানি


প্রকাশ:  ৮ জুলাই ২০২৫, ০৪:৪৬ পি.এম.
শেয়ার করুন 0
কেসিসি নির্বাচনের ফল বাতিলের মামলায় একতরফা শুনানি
কেসিসি নির্বাচনের ফল বাতিলের মামলায় একতরফা শুনানি

খুলনা প্রতিনিধি 

২০১৮ সালের খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর দায়ের করা মামলার একতরফা শুনানি শেষ হয়েছে। এ সময় আরও কিছু নথি জমা দিতে নির্দেশ দেওয়া হয়। তবে রায়ের তারিখ এখনও নির্ধারিত হয়নি।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে খুলনা প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. খোরশেদ আলম তার লিখিত বক্তব্য গ্রহণ করেন। 

মঞ্জুর আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা বলেন, ‘তৎকালীন আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক মনোনয়নপত্রে তথ্য গোপন করেন। এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়, ভোট কেটে নেওয়া হয় এবং অনেক কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছিল না। এসব অনিয়মের বিরুদ্ধে আমরা আদালতে গিয়েছি।’

তিনি আরও বলেন, ‘মামলায় আমরা প্রয়োজনীয় কাগজপত্র এক্সিবিট করেছি। এখন রায়ের তারিখ ঘোষণা হবে, আমরা আশাবাদী রায় আমাদের পক্ষে আসবে।’

মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘অনিয়মের অভিযোগে আমরা ট্রাইব্যুনালে মামলা করি। সরকার সে সময় শুনানি হতে দেয়নি। এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় বিচারকাজ শুরু হয়েছে। আমি পাঁচটি বিষয়ে লিখিত বক্তব্য দিয়েছি, যার মধ্যে প্রার্থী অযোগ্যতা, তথ্য গোপন, গ্রেফতার ও হয়রানি, ভোট ডাকাতি ও ব্যালট ছিনতাই রয়েছে। আদালত সঠিক বিচার করবেন বলে আমি আশাবাদী।’
 
ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ