• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

জালিয়াতির অভিযোগে আলিয়া ভাটের সহকারি গ্রেপ্তার

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ৯ জুলাই ২০২৫, ০১:৪৪ পি.এম.
শেয়ার করুন 0
আলিয়া ভাটের প্রাক্তন ব্যক্তিগত সহকারী বেদিকা প্রকাশ শেঠি । ছবি: সংগৃহিত
আলিয়া ভাটের প্রাক্তন ব্যক্তিগত সহকারী বেদিকা প্রকাশ শেঠি । ছবি: সংগৃহিত

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের প্রাক্তন ব্যক্তিগত সহকারী বেদিকা প্রকাশ শেঠিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। আলিয়া ভাটের সই নকল করে তাঁর অ্যাকাউন্ট থেকেই টাকা তুলে নেওয়ার অভিযোগে মামলা করা হয়েছিল তার নামে। গ্রেপ্তার বেদিকা প্রকাশ শেঠি শুধু আলিয়ার অ্যাকাউন্টই নয়, ভাটের প্রযোজনা সংস্থার অ্যাকাউন্ট থেকেও দফায় দফায় টাকা তুলেছেন বলে অভিযোগ রয়েছে।

ভারতীয় সংবাম মাধ্যমের রিপোর্ট অনুসারে, মোট ৭৬.৯ লাখ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে আলিয়ার প্রাক্তন ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে। অভিনেত্রীর মা সোনি রাজদানের অভিযোগের ভিত্তিতে বেদিকাকে গ্রেপ্তার করেছে মুম্বইয়ের জুহু থানার পুলিশ।

একটা সময় নায়িকার যাবতীয় কাজকর্ম সামলাতেন বেদিকা। তবে সকলের অজান্তে আলিয়ার প্রযোজনা সংস্থা, ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড এবং তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ৭৬ লক্ষ ৯০ হাজার ৮৯২ টাকা আত্মসাৎ করেছেন তিনি। আলিয়ার মা এবং প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার সোনি রাজদান বছরের শুরুতে জুহু থানায় অভিযোগ দায়ের করেন। তখনই প্রকাশ্যে আসে বেদিকার কুকীর্তি।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের আগস্ট— দুই বছর ধরে বেদিকা জালিয়াতি চালান। কাকপক্ষী টের পায়নি। প্রশাসন সূত্রে খবর, অবশেষে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। পাঁচ দিনের ট্রানজ়িট রিমান্ডে মুম্বইয়ে আনা হয়েছে বেদিকাকে। মঙ্গলবার তাকে আদালতে পেশ করা হয়।

ইতিমধ্যেই বেদিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৬ (ফৌজদারি বিশ্বাস লঙ্ঘন) এবং ৪২০ (প্রতারণা) ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানিয়েছে, বেদিকা শেঠি জাল বিল তৈরি করে আলিয়াকে দিয়ে সই করিয়ে টাকা তুলেছিলেন।

অভিনেত্রীকে তিনি ওই বিলগুলি তার ভ্রমণ সংক্রান্ত খরচ ও অন্যান্য খরচ বলে ভুল বুঝিয়ে সই করানো হয় বলে অভিযোগ। তদন্তে জানা গেছে, বেদিকা শেঠি এই জাল বিলগুলি থেকে পাওয়া টাকা দিয়ে বেশ কিছু পেশাদার সরঞ্জাম কিনেছিলেন। বাকি টাকা বন্ধুর অ্যাকাউন্টে পাঠিয়ে দেন। যা পরে আবার তাঁর অ্যাকাউন্টেই ট্রান্সফার করে দেওয়া হয়েছিল।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া