• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ভারতের গুজরাটে সেতু ধসে ৯ জনের মৃত্যু


প্রকাশ:  ৯ জুলাই ২০২৫, ০৩:৩৩ পি.এম.
শেয়ার করুন 0
সেতুটির মাঝের অংশ ধসে অন্তত আটটি গাড়ি নিচে পড়ে যায়। ছবি: পিটিআই
সেতুটির মাঝের অংশ ধসে অন্তত আটটি গাড়ি নিচে পড়ে যায়। ছবি: পিটিআই

আন্তর্জাতিক ডেস্ক 

ভারতের গুজরাট রাজ্যের মহিসাগর নদীর একটি সেতু ধসে অন্তত নয়জন নিহত হয়েছেন।

বুধবার (১০ জুলাই) সকালের ব্যস্ত সময়ে বাডোদরা জেলার পাদ্রা তালুকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সেতুটি ধসে পড়লে চারটি গাড়ি, দুটি ট্রাক, একটি এসইউভি ও একটি পিকআপ ভ্যান নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয় এবং তিনজন আহত হন বলে জানিয়েছে এনডিটিভি।

মহিসাগর নদীর ওপর গম্ভীরা-মুজপুর সেতুটি আনন্দ ও বাডোদরা জেলা এবং মধ্য গুজরাটের সঙ্গে সৌরাষ্ট্র অঞ্চলের সংযোগকারী প্রধান সড়কের অংশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন— সেতু ভেঙে পড়ার আগে বিকট শব্দ শোনা যায়। এরপর গাড়িগুলো নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার পর দমকল বাহিনী, স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসনের সদস্যরা উদ্ধার কাজে নামেন। স্থানীয়রাও সহায়তা করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুনরায় দুর্ঘটনা এড়াতে এলাকাটি ঘেরাও করে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। সেতু ধসের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন— বহুদিন ধরে সেতুটির অবস্থা খারাপ থাকলেও প্রশাসন রক্ষণাবেক্ষণে গুরুত্ব দেয়নি। এক বাসিন্দা বলেন— ‘গম্ভীরা সেতু যানজটের পাশাপাশি আত্মহত্যার স্থান হিসেবেও কুখ্যাত। বহুবার সতর্ক করা হলেও ব্যবস্থা নেওয়া হয়নি।’

নদীতে পড়া যানবাহন উদ্ধারে ক্রেন ও ডুবুরি নামানো হয়েছে। কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু