• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

কুড়িগ্রামের তিস্তা নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

  কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ:  ৯ জুলাই ২০২৫, ০৪:০৮ পি.এম.
শেয়ার করুন 0
মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার তিস্তা নদীতে নাজিম(৫) নামের এক শিশু নিখোঁজ হওয়ার একদিন পর তার লাশ উদ্ধার করেছেন রংপুরের ডুবারু দল।
 
বুধবার (৯জুলাই) সকাল ৮টায় ডুবারু দল তিস্তা নদী থেকে শিশুটির লাশ উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তর করেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।
 
এলাকাবাসীরা জানান, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট বাজারের পশ্চিম পার্শে^ তিস্তা নদীর তীরের রফিকুল ইসলামের তৃতীয় পুত্র নাজিম (৫) গত মঙ্গলবার(৮জুলাই) বিকেলে বাড়ির পাশে প্রতিদিনের ন্যায় অন্যান্য ছেলেমেয়েদের সাথে খেলতে যায়। শিশুটির মা পাশেই প্রতিবেশী মহিলাদের সাথে গল্প করছিলো। কিছুক্ষণের মধ্যে শিশু নাজিমকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। শিশুটিকে না পেলে নদীতে পড়ে যাওয়ার সন্দেহ হয় এলাকাবাসীর। 
 
প্রায় সময় নাজিম নদীর ঘাটে নৌকায় উঠা-নামা করতো। ওইদিন রাতেই রাজারহাট ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে সাব অফিসার আবু তাহের রংপুরের ডুবারু দলের লিডার কামরুজ্জামানের সাথে যোগাযোগ করেন। 

রংপুর ও রাজারহাট ফায়ার সার্ভিস স্টেশনের যৌথ তত্ত্বাবধায়নে সকাল ৮টায় একদল ডুবারু তিস্তা নদীর ঘাটে বাধা নৌকাটির পাশে পানিতে নেমে উদ্ধার তৎপরতায় ১০মিনিটেই ডুবারু নজরুল ইসলাম নাজিমের মরদেহটি উদ্ধার করেন। এর পর ডুবারুদল শিশুটির লাশ ওই ওয়ার্ডের মহিলা সদস্য মমতাজ বেগমের কাছে হহস্তান্তর করেন।
 
উল্লেখ্য, গত ৬ বছর আগে তিস্তা নদীর একই স্থানে রফিকুল ইসলামের বাবা ও নিহত নাজিমের দাদু মনতাজ আলী নৌকা সহ পানিতে ডুবে নিরুদ্দেশ হয়ে যান। আজও তার লাশের হদিস পাওয়া যায়নি।
 
পর পর একই পরিবারের দু’টি ঘটনায় রফিকুল ইসলাম পরিবারসহ এলাকাবাসী মানসিকভাবে ভেঙে পড়েছেন।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ