• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

বরিশাল-ভোলা সড়ক অবরোধ শিক্ষার্থীদের বিক্ষোভ

  বরিশাল প্রতিনিধি
প্রকাশ:  ৯ জুলাই ২০২৫, ০৫:০৫ পি.এম.
শেয়ার করুন 0
শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষার্থীদের বিক্ষোভ

বৃষ্টি উপেক্ষা করে বরিশাল-ভোলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। বুধবার (৯ জুলাই) সকাল থেকে বরিশাল সদর উপজেলার সাহেবেরহাট এলাকায় ক্যাম্পাস সংলগ্ন সড়কের ওপরে কয়েকশত শিক্ষাথী অবস্থান নিয়েছেন। ফলে বরিশাল-ভোলা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। দীর্ঘ হয়েছে দুইপাশে গাড়ির সাড়ি।

জানা গেছে, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য সেখানে অবস্থান করছেন। সকাল থেকে কয়েকদফা শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ধাক্কাধাক্কি হয়। এসময় ৩ শিক্ষার্থী আহত হয়েছেন। পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থী ই.এইচ ইরান জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কাঠামো বাতিল করে বিআইটি অাদলে স্বতন্ত্রতা নিশ্চিতের একদফা দাবীতে তারা দীর্ঘদিন আন্দোলন করছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ তারা ক্যাম্পাস সংলগ্ন বরিশাল-ভোলা সড়ক অবরোধ করে যানবহন বন্ধ করে দিয়েছেন।

তাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত থাকবে। বেলা দুইটার দিকে ইরান জানান, অবরোধ তুলে নেয়ার জন্য আইনশ্ঙ্খৃলা বাহিনী তাদের আল্টিমেটাম দিয়েছে। কলেজ অধ্যক্ষর উপস্থিতিতে আন্দোলনকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে আলোচনা চলছে। তবে শিক্ষার্থীরা দাবী আদায় না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত রাখার পক্ষে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ