• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

কুড়িগ্রামে এবি পার্টির নবগঠিত জেলা আহ্বায়ক কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

  কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ:  ৯ জুলাই ২০২৫, ১০:০৩ পি.এম.
শেয়ার করুন 0
কুড়িগ্রামে এবি পার্টির নবগঠিত জেলা আহ্বায়ক কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

কুড়িগ্রামে এবি পার্টির নবগঠিত জেলা আহ্বায়ক কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত।

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কুড়িগ্রাম জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই)  কুড়িগ্রাম পৌরসভার সবুজ পাড়া এলাকার জেলা কার্যালয়ে নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক।

এবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডাঃ নজরুল ইসলাম খাঁনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল, অর্থ সম্পাদক পনির উদ্দিন, চিলমারী শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক এ এস এম সাজ্জাদুল ইসলাম, ফুলবাড়ীর সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজর আলী এবং উলিপুরের মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ হিরা বেগম প্রমুখ।

এসময় বক্তারা, এবি পার্টির “সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার” এই তিনটি মূলনীতির উপর ভিত্তি করে একটি অধিকারভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দায় ও দরদের রাজনীতি করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান৷ এবং কুড়িগ্রাম জেলার শহর থেকে শুরু করে উপজেলার ওয়ার্ড পর্যন্ত এবি পার্টি বিস্তারের কথা বলে ৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত জেলা আহ্বায়ক কমিটির সকলকে ফুলের মালা দিয়ে বরন করে নেয় অতিথিবৃন্দ। 


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত
এনসিপির সংবাদ সম্মেলন গাজীপুরে আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ